২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দুয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

জমি নিয়ে বিরোধের জেরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

নেত্রকোনা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। বৃহস্পতিবার সকালে উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভূগিয়া গ্রামের নূরুল ইসলামের সঙ্গে একই গ্রামের আব্দুল লতিফের লোকজনের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। নিহতের নাম- নূরুল ইসলাম (৪২)। প্রত্যক্ষদর্শীরা জানায়, নূরুল ইসলামের লোকজন বিরোধপূর্ণ একটি জমির আলু ক্ষেতে কাজ করতে গেলে লতিফের লোকজন এসে আলু তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় নূরুল ইসলাম ও তার ভাই রফিকুল ইসলাম বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। কেন্দুয়া থানার ওসি মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০৪৭ ঘ.