২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে কৃষককে জবাই

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বৃহস্পতিবার জবাই করা এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

রংপুর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বৃহস্পতিবার জবাই করা এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনোয়ারুল ইসলাম উপজেলার চরছালাপাক গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাবিবুর রহমান। গঙ্গাচড়া থানার ওসি আমজাদ হোসেন জানান, বুধবার রাতে মনোয়ারুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বৃহস্পতিবার বাড়ির কাছে একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনোয়ারুলকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান । লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮১৫ ঘ.