২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের তিন পুলিশ কর্মকর্তাকে তলব

ধর্ষিত ছাত্রীর আত্মহত্যায় সঠিক ধারায় মামলা না হওয়ার কারণ ব্যখ্যা করতে কুড়িগ্রামের তিন পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 05:45 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষিত ছাত্রীর আত্মহত্যায় সঠিক ধারায় মামলা না হওয়ার কারণ ব্যখ্যা করতে কুড়িগ্রামের তিন পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। আদেশে পুলিশ সুপারিনটেন্ডেন্ট মাহবুবুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল গফুর ও সদর থানার ওসি তাহারুল ইসলামকে ১৬ মার্চ আদালতে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে বলা হয়। এর আগে গত ৯ ফেব্র"য়ারি দেওয়া এক আদেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালতে হাজির হন সদর থানার ওসি তাহারুল ইসলাম। গত ৭ ফেব্র"য়ারি 'দৈনিক যুগান্তর' পত্রিকায় 'ধর্ষিত ছাত্রীর আত্মহত্যা' শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। সংবাদটি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট সীমা জহুর। এ কারণে আদালত স্বপ্রণোদিত হয়ে ওই তিন পুলিশ কর্মকর্তাকে আদালতে তলব করে হাইকোর্ট। সীমা জহুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ষণের পর ছাত্রী আত্মহত্যা করলেও পুলিশ কেবল আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছে। যুগান্তরে প্রকাশিত ওই খবরে বলা হয়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহের মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ইশমত আরাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৭ জানুয়ারি পাশের ছাতুয়াটারি গ্রামের প্রয়াত আবুল হোসেনের ছেলে এরশাদ হোসেন ধর্ষণ করে। এরপর ৫ ফেব্র"য়ারি ইশমতের বাবা বানিজ উদ্দিনকে ক্ষতিপূরণ বাবদ ৬০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন স্থানীয় প্রভাবশালীরা। প্রকাশিত ওই খবরে আরো বলা হয়, এ ঘটনায় ইশমতের বাবা সদর থানায় মামলা করতে গেলে তাকে স্থানীয় প্রভাবশালীরা এরশাদের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া হবে বলে ফিরিয়ে আনেন। কিন্তু তারা কোনো পদক্ষেপ না নিয়ে টালবাহানা শুরু করেন। এরপর ৬ ফেব্র"য়ারি ইশমত আত্মহত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/ডিডি/২৩৩৬ ঘ.