ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাশিল্পের নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে সরকার।
এক তথ্য বিবরণীতে বলা হয়, মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এটি চূড়ান্ত করা হয়।
নীতিমালাটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।
এর মধ্য দিয়ে দেশের যাত্রাপালা পরিবেশনে গতিশীলতা আসবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, যাত্রাশিল্পের প্রতিনিধি ও সংস্কৃতি ব্যক্তিত্বরা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৯৫৮ ঘ.
bdnews24