২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার ব্যাংকে ২টা পর্যন্ত লেনদেন

রাজধানীর সব ব্যাংকে বৃহস্পতিবার (১৭ ফেব্র"য়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সব ব্যাংকে বৃহস্পতিবার (১৭ ফেব্র"য়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে। লেনদেনের ওই চার ঘণ্টার মধ্যে আধ ঘণ্টা বিরতি থাকবে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সরকারি ও বেসরকারিসহ সব প্রতিষ্ঠানে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। সোমবার এ বিষয়ক প্রজজ্ঞাপন জারি করে সরকার। ওইদিন বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে বাংলাদেশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেবি/পিডি/১৯৩৮ ঘ.