২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়িয়ল বিল সহিংসতা সিরাজুল ইসলাম চৌধুরীসহ ২২জনের আগাম জামিন

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরীসহ ২২ জনের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরীসহ ২২ জনের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেয়। জামিন আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার সারাহ হোসেন সাংবাদিকদের বলেন, আদালত তাদেরকে চার মাস বা পুলিশ প্রতিবেদন দাখিল হওয়ার আগ পর্যন্ত আগাম জামিন দিয়েছে। জামিনপ্রাপ্তদের মধ্যে আরো রয়েছেন- ফখরুল ইসলাম চৌধুরী, আজাহার ইসলাম চৌধুরী, সাইদুর রহমান সাইদ, ডা. ফয়জুর রহমান আল সিদ্দিক, শাজাহান বাদল (আহবায়ক, আড়িয়ল বিল রক্ষা কমিটি), নাসিরুল আলম পলাশ, জিয়াউর রহমান, শাহ আলম দেওয়ান, অ্যাডভোকেট আতাউর রহমান, অ্যাডভোকেট রশিদ মোল্লা, ড. মেসবাহ উদ্দিন, শহীদ উদ্দিন (শহীদ চেয়ারম্যান), হাজী ইফসুফ, গাজী সফিউদ্দিন, হাজী আবু সাঈদ, গাজী হাবিবুর রহমান, মো. আলী, নজরুল ইসলাম প্রমুখ। পুলিশের দায়ের করা তিন মামলার মধ্যে দুটি মামলায় সিরাজুল ইসলাম চৌধুরী ও ফখরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তবে অপর মামলায় এ দুজনের বিরুদ্ধে সহিংসতায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আড়িয়ল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে স