২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে ছুরি মেরে টেম্পো ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় চালককে ছুরি মেরে সিএনজিচালিত টেম্পো নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় চালককে ছুরি মেরে সিএনজিচালিত টেম্পো নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর এলাকায় সোমবার রাতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত চালক নাসির মিয়াকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় পাঠানো হয়। এলাকাবাসী জানায়, নাসির আশুগঞ্জের সোহাগপুরে যাত্রী নামিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে ফিরছিলেন। এ সময় সোহাগপুর থেকে বিশ্বরোড যাওয়ার কথা বলে যাত্রীবেশে কয়েক দুর্বৃত্ত তার টেম্পোতে ওঠে। কিছু দূর যাওয়ার পর দুর্বৃত্তরা নাছিরকে ছুরি মেরে মহাসড়কের পাশে ফেলে রেখে টেম্পোটি নিয়ে যায়। এলাকাবাসী তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। আশুগঞ্জ থানার ওসি আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় টেম্পো মালিক মো. লিয়াকত বাদি হয়ে আশুগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪৩ ঘ.