২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার সংবাদপত্র প্রকাশ হবে না

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার ছুটি থাকায় বৃহস্পতিবার সংবাদপত্র প্রকাশ হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 09:10 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার ছুটি থাকায় বৃহস্পতিবার সংবাদপত্র প্রকাশ হবে না। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদপত্র মালিক সংগঠন (নোয়াব) এবং সাংবাদিক শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা রুহুল আমিন গাজী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার সব সংবাদপত্র ও সংবাদ সংস্থার কার্যালয় ছুটি থাকবে। বিশেষ ব্যবস্থায়ও পরদিন কোনো পত্রিকা প্রকাশ হবে না। এই বিষয়ে নোয়াব ও আমাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে।" "বিশেষ ব্যবস্থায় নোয়াব ওই দিন পত্রিকা প্রকাশের যে সিদ্ধান্ত নিয়েছিলো, তা আর বহাল থাকছে না", বলেন তিনি। বৈঠকে ছিলেন নোয়াব সভাপতি ও ডেইলি ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুবুল আলম, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী। সাংবাদিক ইউনিয়নের দুই অংশের নেতাদের মধ্যে ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, এমএ আজিজ, আলতাফ মাহমুদ, আবদুস শহীদ, শাহ আলমগীর, বাকের হোসাইন, আবু জাফর সূর্য, প্রেস ফেডারেশনের আসাদুল্লাহ, আবুল হাশেম, সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মতিউর রহমান তালুকদার ও খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/এমআই/১৫০০ ঘ.