পাবনা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে পাবনায়। সে মামলায় নোবেলজয়ী একমাত্র বাংলাদেশিকে আগামী ১৮ এপ্রিল হাজির হতে বলেছে আদালত।
আতাইকুলা থানার গাঙ্গহাটি গ্রামের আব্দুল মাজেদ মঙ্গলবার পাবনার আমলি আদালতে ৪০৬, ৪২০ ও ১০৯ ধারায় মামলাটি করেন।
মামলায় ইউনূসের সঙ্গে গ্রামীণ ব্যাংকের পাবনার আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রেজা ও আতাইকুলা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমানকেও আসামি করা হয়।
অভিযোগ আমলে নিয়ে বিচারক লায়লা শারমীন চার জনকেই আগামী ১৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
বাদি মাজেদের স্ত্রী হাফিজা খাতুন পল্লী ফোনের একজন গ্রহিতা।
বাদির অভিযোগ, ৩০ হাজার টাকা জমা দিয়ে হাফিজা পল্লী ফোন নেওয়ার পর নিয়মিত বিল পরিশোধ করে এলেও স
bdnews24