২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর পর দুজন বরখাস্ত

পাবনার ফরিদপুর থানা হেফাজতে এক যুবকের মৃত্যুর পর দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই যুবককে পুলিশ পিটিয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 05:05 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

পাবনা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর থানা হেফাজতে এক যুবকের মৃত্যুর পর দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই যুবককে পুলিশ পিটিয়ে হত্যা করেছে। পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর মঙ্গলবার সাংবাদিকদের জানান, ফরিদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আখতারুজ্জামান ও কনস্টেবল গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যদিও পুলিশ বলছে, ঘটনাটি আত্মহত্যা। তবে মৃতের পরিবার নির্যাতনের অভিযোগ তোলায় তা এখন তদন্ত করা হচ্ছে। মৃত যুবকের নাম হাসান আলী মোল্লা (৩০)। তার বাড়ি বিএলবাড়ি ইউনিয়নের আরকান্দি গ্রামে। একটি অপহরণ মামলায় তাকে সোমবার গ্রেপ্তার করা হয়। ফরিদপুর থানার ওসি আবু জাফর বলছেন, হাসান থানার সবার অগোচরে কম্বল পেঁচিয়ে ঝুলে পড়ে। তাকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার হলে চিকিৎসকরা জানান, হাসান মারা গেছে। হাসানের বাবা আফসার মোল্লা সাংবাদিকদের বলেন, "পুলিশ আমার ছেলেকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালাচ্ছে।" কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার খোজদিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সেজান (৫) কে অপহরণের অভিযোগে হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। আফসারের অভিযোগ, থানার মধ্যে হাসানকে বেদম মারপিট করা হয়। এতেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.