ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে ফিরেছেন।
সোমবার ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
সন্ধ্যায় রাষ্ট্রপতির ছেলে নাজমুল আহসান পাপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "গতকাল (রোববার) বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদান করায় রাতে রাষ্ট্রপতির ঘুম কম হয়েছে। এ কারণে সোমবার সকালে তিনি ক্লান্তিবোধ করেন।"
তিনি আরো বলেন, সোমবার ঢাকার বাইরে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসকরা তাকে সেখানে না যাওয়ার পরামর্শ দেন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২০০৭ ঘ.
bdnews24