২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

নগরীর নতুন রেল স্টেশন এলাকা থেকে চার ছিনতাইকারীকে রোববার মধ্যরাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর নতুন রেল স্টেশন এলাকা থেকে চার ছিনতাইকারীকে রোববার মধ্যরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. ফজু (৩৮), মোহাম্মদ আলী (৩৩), মো. ইউসুফ (৩০) ও আব্দুর রহিম ওরফে বালি (৩০)। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নেজামউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি ৪০ হাজার টাকা মূল্যমানের মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। নেজামউদ্দিন জানান, গত বছরের ৯ নভেম্বর শহরের জুবিলী রোড এলাকা থেকে স্থানীয় শরীফুল আলম ভূইয়ার কাছ থেকে মোবাইল ও নগদটাকাসহ ৮৫ হাজার টাকার মালামাল ছিনতাই করে এই চারজন। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/২০০০ ঘ.