২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলানীর মা ও ভাই-বোনদের ফেরত

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানীর মা ও ভাই-বোনদের ফেরত পাঠিয়েছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানীর মা ও ভাই-বোনদের ফেরত পাঠিয়েছে দেশটি। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তাদের বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) হাতে তুলে দেয় বিএসএফ। কুড়িগ্রামের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত বিজিবি কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। গত ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত পার হয়ে দেশে ফেরার সময় কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে গেলে ফেলানী চিৎকার শুরু করে। তখন বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে এবং লাশ নিয়ে যায়। পরদিন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে লাশ ফেরত দেয় বিএসএফ। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানারভিটা গ্রামের নূর ইসলাম নূরু পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে ভারতের আসাম রাজ্যে বনগাইগাঁও টুনিয়াপাড়া বস্তিতে থাকতেন। তার তিন মেয়ে ও তিন ছেলের মধ্যে ফেলানী ছিল সবার বড়। ফেলানীকে বিয়ে দিতেই তাকে নিয়ে কুড়িগ্রামে ফিরছিলেন তিনি। ঘটনার দিন সন্ধ্যায় ফেলানীর বিয়ের অনুষ্ঠান ছিলো। ঘটনার পর নূরু তার স্ত্রী ও ছেলে মেয়েদের ভারত থেকে ফেরত আনার দাবি জানান। এরপর গত ৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ফেলানীদের বাড়িতে গেলে নূরু তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনার অনুরোধ জানান। ভারত থেকে ফেরত আনা হয়েছে ফেলানীর মা জাহানারা খাতুন, বোন মালেকা (১৩), কাজলী (০৮) এবং ভাই আরফান (০৬), জানু মিয়া (১০) ও আক্কাসকে (০৩)। স্থানীয়রা জানান, আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৮ এর ৪ ও ৫ নম্বর সাব পিলারের পাশের উত্তর অনন্তপুর নাগরাজ সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়। এ সময় বিজিবি ২৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার এবং ভারতের ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট মহেন্দ্র শিং উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.