ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৌর গোপাল সাহার প্রশাসনিক আপিল ট্রাইবুনালের চেয়ারম্যান পদে থাকা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
অ্যাডভোকেট তাপস কুমার পালের দায়ের করা এক রিট আবেদনে সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ রায় দেয়।
রায়ের পর আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের এই রায়ের ফলে বিচারপতি গৌর গোপাল সাহা প্রশাসনিক আপিলেট ট্রাইবুনালের চেয়ারম্যান পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।"
২০০৯ সালের মে মাসে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি গৌর গোপাল সাহাকে প্রশাসনিক আপিলেট ট্রাইবুনালের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
গত বছর ৭ ডিসেম্বর তার পদে থাকার বৈধতা নিয়ে রিট আবেদনটি দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/আরএ/পিডি/১৮০১ ঘ.
bdnews24