খাগড়াছড়ি, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি সদরে ট্রাকচাপায় মটর সাইকেল আরোহী এক বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী নিহত হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে জেলা সদরের নারিকেল বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সুদীপ্ত দেওয়ান (৩০) রাঙ্গামাটি সদরের কালিন্দীপুর এলাকার রনজিত দেওয়ানের ছেলে। তিনি খাগড়াছড়িতে স্থানীয় একটি উন্নয়ন সংস্থার কর্মী।
সদর থানার ওসি এ কে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে নারিকেল বাগান এলাকায় মটর সাইকেল আরোহী সুদীপ্তকে পিছনদিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে গুরুতর আহত সুদীপ্তকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
ওসি জানান, ট্রাক চালক মো. বেলাল হোসেনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬৩১ ঘ.
bdnews24