২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের রেলওয়ে ষ্টেশন থেকে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহফুজ জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে আন্তঃনগর বিভিন্ন ট্রেনের টিকিট কালোজারে বিক্রি করছিলো। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌরাইল গ্রামের আবু তাহেরের ছেলে মো. আবু কালাম (২৫), সাদু মিয়ার ছেলে কালু মিয়া (৩০), আয়েত মিয়ার ছেলে হানিফ (২৯) এবং জাহের মিয়ার ছেলে মো. রতন মিয়া (১২)। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলে জানান মাহফুজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬২৪ ঘ.