ঝিনাইদহ, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কুলচারায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
ভাটই পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) জীবন কুমার জনান, সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের মনতাজ আলির ছেলে। তিনি পেশায় একজন মাংস বিক্রেতা ছিলেন।
জীবন কুমার জানান, ফজরের আযানের পর পরিবারের সাথে ঝগড়া করে নজরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আসেন। মহাসড়কের উপর উঠলে কোন গাড়ি চাপা পড়ে তিনি মারা যান। পুলিশ এর বেশি কিছু জানাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/০৯৫৯ ঘ.
bdnews24