২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কমডোর এম আনোয়ারুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কমডোর এম আনোয়ারুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার সকালে বিদায়ী চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দায়িত্ব নেওয়ার পর চেয়ারম্যান বন্দরের সদস্য ও বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বন্দরের গতিশীলতা বাড়াতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান জানান। ১৯৮২ সালের ৫ মে নৌ-বাহিনীর নির্বাহী শাখায় কমিশন পান আনোয়ারুল। তিনি তুরস্কের স্টাফ কলেজ থেকে পিএসসি ডিগ্রি লাভ করেন। নৌ-বাহিনীর সব যুদ্ধ জাহাজেই কমান্ডিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। বিদায়ী চেয়ারম্যান কমোডোর আর ইউ আহমেদ চেয়ারম্যান পদে দুই বছর সাত মাস দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এমএসবি/২১১৫ ঘ.