ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে একটি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।
রোববার দুপুরে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আবদুল মজিদ এ আদেশ দেন।
বিভাগীয় বিশেষ জজ আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর শাহীন আহমেদ খান জানান, আদেশের সময় মোশারফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পেশকার মো. রফিকুল ইসলাম জানান, এ মামলার আরেক আসামি আওয়ামী লীগ নেত্রী ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকেও এর আগে এ মামলা থেকে অব্যাহতি দেয়।
অবৈধভাবে রাজউকের নিয়ম ভেঙে বনানী এলাকায় ৫ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযেগে
২০০২ এর ১ অগাস্ট ইঞ্জিনিয়ার মোশারফ ও সাজেদা চৌধুরীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা মো. জালাল উদ্দিন মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে ১১ জানুয়ারি একই আদালত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরকে দুটি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দেন।
এছাড়া গত ৩ ফেব্র"য়ারি ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক মনসুর উদ-দ্দৌলা পাহলোয়ানকে একটি দুর্নীতি মামলা থেকে খালাস দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/জেকে/১৯৪৬ ঘ.
bdnews24