২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসন্তে 'হলুদ' ঢাবি চারুকলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে রোববার নানা আয়োজনে বরণ করে নেওয়া হলো 'ঋতুরাজ' বসন্তকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে রোববার নানা আয়োজনে বরণ করে নেওয়া হলো 'ঋতুরাজ' বসন্তকে। এ উপলক্ষে 'জাতীয় বসন্ত উদযাপন পরিষদ' চারুকলার বকুলতলায় দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। এবারের উৎসবের স্লোগান 'এসো মিলি প্রাণের উৎসবে'। রোববার সকাল ৭টায় শাস্ত্রীয় নৃত্যের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নানা বয়সী মানুষ বসন্তের হলুদ সাজে এ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে প্রীতিবন্ধনী, বসন্ত কথন ও প্রীতি বিনিময় অনুষ্ঠিত হয়। ছায়ানট, নজরুল একাডেমীসহ বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। বিকেলের পর্বে ছিল দলীয় সঙ্গীত, নৃত্য, আদিবাসী সাংস্কৃতি অনুষ্ঠান এবং নৃত্যনাট্য 'মহুয়ার পালা'। উৎসবের দ্বিতীয় দিন সোমবার একই স্থানে থাকছে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। এদিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় সকাল থেকেই বসন্তের গানের আসর বসায় সাংস্কৃতিক সংগঠন 'সমগীত'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/১৯০২ ঘ.