২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক মামলা২ আসামির নাম প্রত্যাহারের আবেদন নাকচ

রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় উত্তরায় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ মইনউদ্দিন হত্যা মামলায় দুই আসামির নাম প্রত্যাহারে সরকারের আবেদন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় উত্তরায় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ মইনউদ্দিন হত্যা মামলায় দুই আসামির নাম প্রত্যাহারে সরকারের আবেদন নাকচ করেছে আদালত। রোববার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম এ আদেশ দেন। গত ৭ ফেব্র"য়ারি শুনানি গ্রহণের পর তিনি রোববার আদেশের জন্য দিন ধার্য করেছিলেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার ইফতেখার আলী ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক প্রত্যাহারের আবেদনের ওপর মৌখিক নাকচের আদেশ দিয়েছেন। বিকালে লিখিত আদেশ পাওয়া যাবে। ২০০৬ সালের ১৯ অগাষ্ট রাতে উত্তরার ১০ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ১২ নম্বরের বাড়িতে খুন হন মইনউদ্দিন। মামলার এজাহারে বলা হয়, রাস্তার ওপর ঝুট কাপড় রাখা নিয়ে বিরোধের জের ধরে খুন হন মইনউদ্দিন। পরে তার ছেলে বাদি হয়ে ঝুট ব্যবসায়ী আনোয়ার কবির আজমিরি চিশতি ও বাহাউদ্দিন আহমেদ বাবুলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। এদের মধ্যে আবদুল মজিদ নামে এক আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরেক আসামি মারা গেছেন। অবশ্য গত ১৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আবু সাইদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চিশতি ও বাবুলের নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়। ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি সামশুল ইসলাম বাদল সেটি আদালতে উপস্থাপন করেন। শুনানিতে বিচারক আসামিদের আইনজীবী সাইদুর রহমান মানিকের কাছে মামলাটি যে রাজনৈতিক হয়রানিমূলক- এর প্রমাণ চান। এ সময় আদালত আরো বলে যে, আসামিরা আওয়ামী লীগের কোনো শাখায় কোনো পদে ছিলেন কি না তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এর আগে বাদিপক্ষের আইনজীবী বদরুল ইসলাম জুয়েল দুই আসামির কেউই কোনো দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে আদালতকে অবহিত করেন। এর আগে ঢাকার বিশেষ দায়রা জজ ও পরিবেশ আপিল আদালত থেকে মিরপুরের ব্যবসায়ী আফতাবউদ্দিন হত্যা মামলায় রাজনৈতিক বিবেচনায় শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎ ও তার বাহিনীর সদস্যদের নাম প্রত্যাহারের আদেশ দেওয়া হলে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। পরে ৩০ নভেম্বরে ঢাকার ওই আদালতের বিচারক মাহবুবুর রহমান ওই আদেশ প্রত্যাহার করে নেন। এরপর হাইকোর্ট এ মামলার ঘটনা অনুসন্ধানের জন্য মামলার নথিটি হেফাজতে নেন। এছাড়া ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে রাজধানীর দক্ষিণ খান এলাকার প্রকৌশলী আব্দুল হামিদ হত্যা মামলায় রাজনৈতিক বিবেচনায় অব্যাহতিপ্রাপ্ত ৫ আসামিকে আবারো বিচারের সন্মুখীন করার আদেশ দেওয়া হয় গত ৩ জানুয়ারি। সরকারের এক আবেদনে গত ২৮ ডিসেম্বর হামিদ হত্যামামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করে মামলার দুই পলাতক আসামিসহ পাঁচজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৫০০ ঘ.