গাজীপুর, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় একটি পিকআপ ভ্যানের চালক এবং তার সহকারী নিহত হয়েছে।
শ্রীপুর উপজেলায় ঢাকা-কাপাসিয়া সড়কে নালিয়াটেকি এলাকায় রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক নূরু (৩০) ও তার সহকারী সামুল্লাহ মোল্লা (২৫)। দুর্ঘটনায় আরো দুজন আহত হন। তাদের পরিচয় পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ওসি নাজমুল হক ভুইয়া সাংবাদিকদের বলেন, রাস্তায় দাঁড় করানো একটি ট্রাককে দ্রুতগতিতে আসা পিকআপ ভ্যানটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালক ও তার সহকারী ঘটনাস্থলে মারা যায়।
আহতদের রাজেন্দ্রপুর মডার্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৫ ঘ.
bdnews24