২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৫

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে একশ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 05:21 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে একশ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার থেকে নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এই অভিযান শুরু হয়। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, শনিবার গ্রেপ্তারি পরোয়ানা তামিলে ৩৫ জন এবং ১১ জনের বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয়েছে। অবৈধ অস্ত্র বহনের অভিযোগে দুজন, ছিনতাইয়ের অভিযোগে একজন, মাদক ব্যবসা ও বহনের অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ১৮ জন ভিক্ষুক ও ৩৩ জন হকারকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের প্রথম দিন ওইসব কারণে একশ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে পুরানো ও রংচটা গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২৩১৬ ঘ.