২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষানবিশ সার্জেন্টকে অব্যাহতি, ষড়যন্ত্রের অভিযোগ

ছয় মাস প্রশিক্ষণ নিয়েও শিক্ষানবিশ এক পুলিশ সার্জেন্ট চাকরি হারিয়েছেন। তার নাম অরুণ চৌহান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় মাস প্রশিক্ষণ নিয়েও শিক্ষানবিশ এক পুলিশ সার্জেন্ট চাকরি হারিয়েছেন। তার নাম অরুণ চৌহান। অরুণের অভিযোগ, মুসলমান মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে মেয়েটির বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষকের ষড়যন্ত্রে তিনি চাকরি হারিয়েছেন। বাবা-মার বিরুদ্ধে একই অভিযোগ অরুণের সঙ্গে সম্পর্ক থাকা তারানা মেহজাবীন সিদ্দিকী ন্যান্সিরও। অরুণ ও ন্যান্সি দুজনই এ ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ চেয়েছেন। রাজশাহীর সারদা পুলিশ একাডেমির সার্জেন্ট পদের ছয় মাসের প্রশিক্ষণ শেষ হয় গত ৩০ জানুয়ারি। বৃহস্পতিবার অরুণকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে ন্যান্সির বাবা-মার অভিযোগের কারণে অরুণকে সমাপনী কুচকাওয়াজে অংশ নিতে দেওয়া হয়নি বলে জানা গেছে। অরুণের সঙ্গে সম্পর্ক নস্যাতে ন্যান্সির বাবা-মা'র বিভিন্ন তৎপরতার খবরও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। অভিযোগের কারণে অরুণকে কুচকাওয়াজে অংশ নেওয়া থেকে বিরত রাখারও বিষয়টি ওই খবরে ছিলো। তখন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের বলেছিলেন, এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীর সারদা পুলিশ একাডেমি কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরে অরুণকে তার বাবা মুক্তিযোদ্ধা সহদেব চৌহানের উপস্থিতিতে চাকরি ও প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেয়। পুলিশ একাডেমির জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (প্রশাসন) এ আর এম আলিফ ওই অব্যাহতি প্রদানপত্রে স্বাক্ষর করেন। অব্যাহতির পক্ষে অরুণের বিরুদ্ধে এক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা, একাডেমির ক্লাস ও প্রশিক্ষণ মাঠে অমনোযোগিতার কারণ দেখানো হয়েছে। পুলিশ কর্মকর্তা এ আর এম আলিফ সাংবাদিকদের বলেন, অরুণের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিয়ারিং বিভাগ থেকে ২০০৫ সালে