চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়রি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মিনিবাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপরাজারামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানিয়েছেন।
নিহত ইউসুফ আলী (৩৮) একই এলাকার ইব্রাহীম আলীর ছেলে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাসটি আটক করতে পারেনি পুলিশ।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১২০৯ ঘ.
bdnews24