টাঙ্গাইল, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তালাক দেওয়ার খবর শুনে টাঙ্গাইলের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার স্বজনরা।
বুধবার সকাল ৯টার দিকে সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামে নিহত গৃহবধূর নাম শাহিদা বেগম (৩৫)। তার রাফিয়া (৮) ও সাজিদ আশফাক (৪) নামে দুই সন্তান রয়েছে।
শাহিদার ছোটভাই নাসির উদ্দিন বলেন, রওশন আলীর মেয়ে শাহিদা বেগমের সঙ্গে ঘাটাইল উপজেলার শোলাকুড়া গ্রামের রফিকুল ইসলামের বিয়ে হয় ১০ বছর আগে। এরপর থেকে রফিকুল স্ত্রীকে নিয়ে কুতুবপুর শ্বশুর বাড়িতে থাকতেন।
কিছুদিন আগে রফিকুল শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে তার নিজের বাড়ি চলে যান। এর কিছুদিন পর ছেলেমেয়েকে রেখে শাহিদাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন।
কোর্টের মাধ্যমে স্বামী তাকে তালাক দিয়েছেন বলে মোবাইল ফোনে শাহিদাকে জানান। এ খবরে শাহিদা মুষড়ে পড়েন। সকাল ৯টার দিকে ঘরের বেতর ফাঁস দিয়ে আত
bdnews24