চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদারকে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে সিআইডি।
বুধবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণির আদালতে মহসিন তালুকদারের ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত আগামী ১৫ ফেব্র"য়ারি রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছে।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল'র সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সম পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তখন সিইউএফএল'র এমডি ছিলেন মহসিন তালুকদার।
পরবর্তীতে মহসিন তালুকদার ও সিইউএফএল'র ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হককে গ্রেপ্তার করা হয়।
মহসিন তালুকদার বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২২৫০ ঘ.
bdnews24