২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধকালে হত্যার অভিযোগে নওগাঁয় মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে নওগাঁর আদালতে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

নওগাঁ, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে নওগাঁর আদালতে একটি মামলা হয়েছে। বুধবার নওগাঁর বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগটি দায়ের করেন রানীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আক্কাস আলী। এই মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে। হাকিম মো. খোরশেদ আলম মামলাটি শোনার জন্য আগামী ১৪ ফেব্র"য়ারি দিন ধার্য্য করেছেন। আসামিরা হলেন- রানীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের ইছাহাক আলী, বালুভরা গ্রামের আব্দুস সাত্তার ওরফে কুলি ও এনায়েতপুর গ্রামের সামছুর রহমান। আরজিতে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন আসামিরা পাকিস্তানি হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে বাদির বাড়িতে হানা দেয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা বলে বাদি ও তার ভাই ভোদলকে আটক করে এবং লুটপাট চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। ওই সময় রাজাকার হিসেবে পরিচিত পাকিস্তানি বাহিনীর এ স্থানীয় এই দোসররা পশ্চিম বালুভরা ও পাশের বাহাদুরপুর গ্রামের বিভিন্ন বাড়িতে আগুন দেয় এবং লুটপাট চালায়। তাদের দুই ভাইসহ আরো কিছু মুক্তিকামী মানুষকে ধরে তারা আত্রাই রেল স্টেশনে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়। পরে আত্রাই পুরনো স্টেশনের উত্তর পাশে মহাদীঘি রেল সেতুর নিচে নিয়ে গিয়ে তাদের সবাইকে গুলি করে হত্যা করে পানিতে ফেলে দেয়। গুলি লাগলেও বাদি মরেননি। নিহতদের মধ্যে তার ভাই ভোদল এবং আমজাদ নামের তাদের গ্রামের আরেকজন ছিলেন। আসামিরা পরে একইভাবে বাহাদুরপুর গ্রামের লুৎফর রহমানকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। চকমনু গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাড়ি-ঘর লুটপাট ও আগুনে পুড়িয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৯ ঘ.