চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার ডেনমার্কের জন্য ফেরি বানাবে বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। প্রায় ৫০ মিটার দীর্ঘ এই যাত্রীবাহ ফেরিটি তেরি করা হচ্ছে হান্ডেস্টেড রভিগ (এইচআর) নামের একটি ডেনিস প্রতিষ্ঠানের জন্য।
এর আগে একই দেশের জন্য কন্টেইনারবাহী জাহাজ নির্মাণ করে বাংলাদেশের একটি জাহাজ নির্মাণকারী সংস্থা।
বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়া কোলাগাঁওয়ে 'ইয়ার্ডে পাটাতন' (কিল লেয়িং) তৈরির কাজ শুরুর মধ্য দিয়ে এ ফেরির নির্মাণ কাজ শুরু হবে বলে বুধবার ওয়েস্টার্ন মেরিনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ প্রথমবারের মতো ডেনমার্কের জন্য ফেরি নির্মাণ করছে। নিজ দেশের বাইরে এই প্রথম সম্পূর্ণ নতুন ফেরি নির্মাণের কার্যাদেশ দিয়েছে ডেনমার্ক।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব গোলাম হোসাইন, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী ছাড়াও হান্ডেস্টেড রভিগ (এইচআর)-এর চেয়ারম্যান কেনি জি জেল্ডসেন ফেরি নির্মাণ শুরুর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জেকে/১৯৪১ ঘ.
bdnews24