২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন বিষয়ক 'অধিদপ্তর' হচ্ছে

জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজ করতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে 'জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিদপ্তর' নামে নতুন একটি অধিদপ্তর গঠন করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজ করতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে 'জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিদপ্তর' নামে নতুন একটি অধিদপ্তর গঠন করা হচ্ছে। বুধবার জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ডের সভায় এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে ট্রাস্টি বোর্ডের প্রধান পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, জলবায়ু পরিবর্তন তহবিলের অর্থে যন্ত্রাংশ আমদানি ও সংযোজনের মাধ্যমে চট্টগ্রামের 'কর্ণফুলি পাটকল' ও 'ফোরাত কর্ণফুলি কার্পেট কারখানা' সচল করারও নীতিগত সিদ্ধান্ত হয়েছে সভায়। বোর্ড সদস্য কাজী খলিকুজ্জামান আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্রাস্টি বোর্ডের এ সভায় পাঁচটি প্রকল্পের নীতিগত এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রস্তাবিত ৩৩টি প্রকল্প 'শর্তসাপেক্ষে' চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া কার্বন নিঃসরণ কমাতে সেনাবাহিনী সদর দপ্তর এবং তাদের বিভিন্ন স্টেশনে সৌরশক্তি কেন্দ্র স্থাপনের বিষয়ে আগেই নীতিগত অনুমোদন পাওয়া একটি প্রকল্পে শর্তসাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে প্রতিমন্ত্রী জানান। তিনি জানান, জলবায়ু প্রভাব নিরূপণ ও পরিবীক্ষণ কার্যক্রম জোরদার করতে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অধীনে একটি আধুনিক গবেষণাগার স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে বোর্ড। এছাড়া জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটের অধীনে 'বায়োগ্যাস ও উন্নত চুলা স