ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ধর্ষিত ছাত্রীর আত্মহত্যায়' থানায় কেন মামলা নেওয়া হয়নি; কুড়িগ্রাম সদর থানার ওসিকে আদালতে হাজির হয়ে তার কারণ জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একটি দৈনিক সংবাদপত্রে এ সংক্রান্ত এক প্রতিবেদন পড়ে স্বতঃপ্রণোদিত হয়ে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
আগামী ১৫ ফেব্র"য়ারি আদালতে হাজির হয়ে ওসিকে এর বিস্তারিত কারণ ব্যাখা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে একই সময়ের মধ্যে এ ঘটনা সম্পর্কে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত।
৭ ফেব্র"য়ারি দৈনিক যুগান্তরে 'ধর্ষিত ছাত্রীর আত্মহত্যা' শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
ওই খবরে বলা হয়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহের মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ইশমত আরাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৭ জানুয়ারি পার্শ্ববর্তী ছাতুয়াটারি গ্রামের প্রয়াত আবুল হোসেনের ছেলে এরশাদ হোসেন তাকে ধর্ষণ করে।
এরপর ৫ ফেব্র"য়ারি ইশমতের বাবা দিনমজুর বানিজ উদ্দিনকে ক্ষতিপূরণ বাবদ ৬০ হাজার টাকা দেওয়া হবে বলে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন স্থানীয় প্রভাবশালীরা।
প্রকাশিত ওই খবরে আরো বলা হয়, এ ঘটনায় ইশমতের বাবা সদর থানায় মামলা করতে গেলে তাকে স্থানীয় প্রভাবশালীরা এরশাদের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া হবে বলে ফিরিয়ে আনেন।
কিন্তু তারা কোনো পদক্ষেপ না নিয়ে টালবাহানা শুরু করেন। এরপর ৬ ফেব্র"য়ারি ইশমত আত্মহত্যা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/আরএ/১৩০৩ ঘ.
bdnews24