২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী' নেতা নিহত

পাবনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ইজিবর রহমান পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 05:04 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

পাবনা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ইজিবর রহমান পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) নেতা। বুধবার ভোরে চাটমোহর উপজেলার মেঘারপাড়া গ্রামে 'বন্দুকযুদ্ধে' ইজিবর (৩৫) নিহত হন বলে পুলিশ জানিয়েছে। চাটমোহর থানার ওসি শহিদ আলম সাংবাদিকদের বলেন, "চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল মেঘারপাড়া গ্রামে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি ছুড়লে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়।" প্রায় ২০ মিনিট 'বন্দুকযুদ্ধ'র পর অন্য 'চরমপন্থী'রা পালিয়ে গেলে ঘটনাস্থলে ইজিবরের লাশ পাওয়া যায় বলে ওসি জানান। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ইজিবরের বিরুদ্ধে আতাইকুলা ও সাঁথিয়া থানায় হত্যার অভিযোগে দুটিসহ সাতটি মামলা রয়েছে বলে ওসি জানান। ইজিবর আতাইকুলা থানার ফলিয়া সবদুলের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.