২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে 'অবৈধ' জুস কারখানা, দণ্ডিত ১

গাজীপুরে মঙ্গলবার হিরো এনার্জি ড্রিংকস ও জুস তৈরির একটি 'অবৈধ' কারখানা আবিষ্কার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 06:21 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে মঙ্গলবার হিরো এনার্জি ড্রিংকস ও জুস তৈরির একটি 'অবৈধ' কারখানা আবিষ্কার করেছে র‌্যাব। এ সময় কারখানার মালিক বাহাউদ্দিনকে (৪০) আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তারী কাদেরী এই সাজা দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। র‌্যাব-১ এর সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস বলেন, গোপন সংবাদ পেয়ে দুপুরে ওই কারখানার গাজীপুর জেলা শহরের শিববাড়ির গুদাম থেকে বাহাউদ্দিনকে আটক করা হয়। পরে তাকে নিয়ে সদর উপজেলার পিরুজালী গ্রামে অভিযান চালিয়ে এনার্জি ড্রিংকস ও জুসের কারখানা বের করা হয়। র‌্যাব কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও অনুমোদন ছাড়া গত ৪-৫ মাস ধরে তিনি ড্রিংকস ও জুস বিক্রি করে আসছিলেন বাহাউদ্দিন। বাহাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.