ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপূর্ত মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি হারানো বন্ধ করতে সেগুলোর ডিজিটাল আর্কাইভিং শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংসদ মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নথি হারানোর রোধকল্পে সব গুরুত্বপূর্ণ নথির ডিজিটাল আর্কাইভিং শুরু হয়েছে। ইতিমধ্যে গুলশান-বনানী-বারিধারা আবাসিক এলাকায় তিন হাজার ৮৪৮টি নথির সাত লাখ ৭৭ হাজার ৭৩ পৃষ্ঠার ডিজিটাল আর্কাইভিং সমাপ্ত হয়েছে।"
উত্তরা, পূর্বাচলসহ অন্যান্য আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার এবং নকশা অনুমোদন ও অন্যান্য শাখার ১৮ হাজার নথির ১৮ লাখ পৃষ্ঠার ডিজিটাল আর্কাইভিং ২০১১ সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২৩৫৪ ঘ.
bdnews24