সাভার, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার পৌর এলাকার কর্ণপাড়ায় একটি সুতাকলে আগুন লেগেছে। এতে কারখানার আটকে পড়া শ্রমিকদের বের করে আনা হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে ওফাজউদ্দিন স্পিনিং মিলস লিমিটেড নামের ওই কারখানার তিন তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন নেভাতে দকল বাহিনীর দুটি ইউনিট কাজ করছে বলে সাভার ফায়ার স্টেশনের কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আগুন নেভাতে দমকল বাহিনীর আরো কয়েকটি ইউনিট আসছে বলে জানান তিনি।
আগুন লাগার সময় কারখানার ভেতরে শতাধিক শ্রমিক ছিলেন। তারা ভবনের ছাদে উঠে গিয়েছিলেন। পরে দমকলকর্মীরা মই লাগিয়ে তাদের নামিয়ে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৪৩ ঘ.
bdnews24