ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসায় বোমা রাখায় রাজধানীর খিলগাঁওয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে তিনটি হাত বোমা।
র্যাব-৩ এর মেজর সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাবের একটি দল রোববার সন্ধ্যার পর খিলগাঁওয়ে ২৮৫/সি বাসায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে। তাদের একজন খোরশিদ আলম মিন্টু বিএনপির নিখোঁজ নেতা চৌধুরী আলমের আপন ছোট ভাই।
তিনি জানান, অন্য দুইজনের নাম জামাল উদ্দিন ও মোস্তাফিজুর রহমান। তারা নোয়াখালী থেকে এসেছে। তিনজনই বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।
গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাসা থেকে উদ্ধার করা হয় তিনটি হাত বোমা। এগুলো দেশে তৈরি বোমা।
মেজর সাব্বির জানান, সোমবারের হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এই বোমাগুলো রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-৩ এর সহকারি পুলিশ সুপার ইকবাল শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে থানায় হস্তান্তর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/২২২৩ ঘ.
bdnews24