মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া থেকে শনিবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গজারিয়া থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে উপজেলার ভবেরচর পুলিশ ফাঁড়ির পাশ থেকে সাইফুল ইসলাম (২৩) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি গজারিয়ার লক্ষীপুর উত্তরপাড়া গ্রামে।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, "সাইফুল গত বৃহস্পতিবার পুরান বাউশিয়ার মেলায় যাওয়ার পর আর বাড়ি ফেরেননি বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।"
"তাকে রড বা শাবল দিয়ে মাথা ও কপালে আঘাত করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা শুক্রবার রাতে সাইফুলকে খুন করে ভবেরচরে লাশ ফেলে যায় বলে ধারণা করছি আমরা," যোগ করেন তিনি।
গজারিয়া থানার ওসি আরজু মিয়া জানান, এ ব্যাপারে সাইফুলের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন। খুনীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/১৮৩২ ঘ.
bdnews24