টাঙ্গাইল, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করায় এক বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাসাইল থানায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন হোসেন এ রায় দেন।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম (২৮) উপজেলার পূর্ব পৌলি গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে।
বাসাইল থানার ওসি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে একই এলাকার ওই নারীকে মোবাইল ফোনে ও রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছিলো।
বৃহস্পতিবার সকালে ওই নারী থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্ত শেষে জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশের পর তাকে শুক্রবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৫০ ঘ.
bdnews24