২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বারের ভোজে গেলেন প্রধান বিচারপতি

সুপ্রিম আইনজীবী সমিতির ভোজসভায় যোগ দিয়েছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তার পাশাপাশি সরকার সমর্থক আইনজীবীদের অনেককেই দেখা গেছে সমিতির বার্ষিক এ অনুষ্ঠানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম আইনজীবী সমিতির ভোজসভায় যোগ দিয়েছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তার পাশাপাশি সরকার সমর্থক আইনজীবীদের অনেককেই দেখা গেছে সমিতির বার্ষিক এ অনুষ্ঠানে। প্রধান বিচারপতির বিরুদ্ধে সমিতির কর্মসূচির কারণে সরকার সমর্থক আইনজীবীরা বার্ষিক এ ভোজ বর্জনের ঘোষণা দিয়েছিলো। বৃহস্পতিবার ভোজসভায় প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন। বর্তমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বে রয়েছে বিএনপি সমর্থকরা। হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠনসহ কয়েকটি দাবিতে সমিতি প্রধান বিচারপতির আদালত বর্জনসহ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছে। তবে সরকার সমর্থক আইনজীবীরা সমিতির এ আন্দোলনের বিরোধিতা করছে। একটি সূত্র জানায়, সমিতির সভাপতি ও সম্পাদকসহ কার্যকরী কমিটির সদস্যরা ভোজসভায় অংশ নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ জানান। বারের সদস্যদের প্রতি সম্মান দেখিয়ে তিনি ভোজসভায় যোগদানের সিদ্ধান্ত নেন। ভোজসভায় আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হক নাসিম অংশ নেন। আইনজীবীদের মধ্যে ছিলেন টিএইচ খান, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, এম আমীর-উল ইসলাম, মওদুদ আহমদকে ভোজসভায় দেখা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪২৫ ঘ.