ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৫ জন পাকিস্তানি সৈন্যকে বাংলাদেশে এনে যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করতে যে রিট আবেদনটি করা হয়েছিলো, তা খারিজ হয়ে গেছে।
হাইকোর্টের বিচারপতি মো. ইমান আলীর একক বেঞ্চ বুধবার উপস্থাপিত হয়নি জানিয়ে আবেদনটি খারিজের আদেশ দেন।
বিএনপি নেতা অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ খান গত বছরের ২৫ অগাস্ট এ রিট আবেদনটি করেছিলেন।
তবে গত ২ নভেম্বর হাইকোর্টের অন্য একটি বেঞ্চ এর নিয়ে দ্বিধা বিভক্ত রায় দিলে তা প্রধান বিচারপতির কাছে যায়। পরে তিনি তা শুনানির জন্য বিচারপতি ইমান আলীর বেঞ্চে পাঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১২৪০ ঘ.
bdnews24