কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কুড়িগ্রামের রাজাহাট উপজেলা সভাপতি সুধাংশু রায়কে হত্যা করেছে দুর্বৃত্তরা।
হামলায় আহত হয়েছে তার পরিবারের আরো চারজন।
মঙ্গলবার বিকালে রাজারহাট সদর ইউনিয়নের কিসামত পুনকর গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
রাজারহাট থানার ওসি সাদেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির পাশের জমি নিয়ে সুধাংশুর সঙ্গে প্রতিবেশী রমেশের বিরোধ চলছিলো।
বিকালে রমেশ তার পরিবারের কয়েকজনকে নিয়ে ওই বিরোধপূর্ণ জমির গাছ কাটতে গেলে সুধাংশু ও তার পরিবারের লোকজন বাধা দেয়।
এ সময় রমেশ ও তার লোকজন সুধাংশু ও তার পরিবারের সদস্যদের ওপর লাঠসোটা নিয়ে হামলা চালায়।
এতে সুধাংশু, তার ছেলে উৎপল (২৭), স্ত্রী সাধনা (৪৫), ভাতিজা গৌতম (৫০) ও ভাইয়ের স্ত্রী পুতুল (৫০) আহত হয়।
স্থানীয়রা তাদের রাজারহাট হাসপাতালে ভর্তি করার পর বিকাল চারটার দিকে সুধাংশুর মৃত্যু হয়।
ওসি সাদেকুল বলেন, সুধাংশুর ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর থানায় মামলা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯১৩ ঘ.
bdnews24