২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অস্ত্রসহ বিএনপিকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলায় অস্ত্রসহ এক বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় অস্ত্রসহ এক বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে ফতুল্লার দাপা থেকে গ্রেপ্তার জাকির হোসেনের (৩২) কাছ থেকে দেশে তৈরি একটি পাইপ গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯২৪ ঘ.