ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘সুনাম ক্ষুণœ করে’ সংবাদ প্রকাশের অভিযোগে বাংলা দৈনিক যুগান্তরের সম্পাদক, প্রকাশকসহ তিন জনের বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে বুধবার।
আসামিরা হলেন- দৈনিক যুগান্তরের সম্পাদক ও প্রকাশক সালমা ইসলাম, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম ও প্রতিবিদক হেলাল উদ্দিন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ছয় জন ব্যক্তির করা পৃথক মামলায় অভিযুক্তদের আগামী ২৩ ফেব্র“য়ারি আদালতে হাজির হওয়ান নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম এজিএম আল মাসুদ।
মামলা দায়ের ও অভিযুক্তদের আদালতে তলবের এ আদেশের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাদী পক্ষের আইনজীবী আশরাফুল হক জর্জ।
মামলাগুলো করেন ন্যাশনাল ওয়ার হাউসের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. হাবিব উল্লাহ, ঢাকা ওয়্যার হাউসের ব্যবস্থাপক মো. আশরাফ হোসেন, মেসার্স এইচ কবির অ্যান্ড কম্পানি লিমিটেডের পরিচালক সুবাস সাহা, ইষ্টার্ন ডিপ্লোমেটিক সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক উদ্দিন আহম্মদ, মেসার্স সাবের ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক অলক দাস ও টসবন প্রা. লিমিটেডের পরিচালক সুভাষ চন্দ্র বোস।
মামলাগুলোর আরজিতে বলা হয়, “গত ২১, ২২, ২৬ ও ২৭ ডিসেম্বর ‘হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার’, ‘এন বি আর নির্বিকার’, ‘শুল্ক মুক্ত মদে সাগর চুরি’, ‘৮১ কোটি টাকার মূল্য দেখিয়ে ৫শ’ কোটি টাকার মদ আমদানী’ শিরোনামে প্রতিবেদনে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়। এতে বাদীদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণœ হয়েছে।”
“বাদীদের প্রতিষ্ঠান লাইসেন্সপ্রাপ্ত মদ আমদানিকারক। জেনেভা কনভেনশন অনুযায়ী তারা কূটনীতিক ও বিশেষ ব্যক্তিদের কাছে বিক্রির জন্য এ পানীয় বৈধভাবে সব আইন মেনে আমদানি করে থাকেন,”- বলা হয় মামলাগুলোর আরজিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮১৭ ঘ.
bdnews24