২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক-মাইক্রো সংঘর্ষে ৪ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 03:55 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চার জন। সরাইল থানার ওসি গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে সরাইল উপজেলার গোগদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ আবদুল লতিফ (৫৫), রোজিনা আক্তার (২৯), রিয়াদ হোসেন (৯) ও কান্তা বেগম (১৭)। তারা সবাই শাহবাজপুর গ্রামের বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়। ওসি বলেন, রোজিনার প্রবাসী স্বামী কামাল মিয়া দেশে ফেরায় তাকে আনতে মাইক্রোবাসে করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন তারা। গোগদ এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। আহত চার জনের মধ্যে সোহাগ মিয়া (১৮), বায়েজিদ (১০) ও শান্তা বেগমকে (২০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। ভোরে কুয়াশা থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৫১ ঘ.