২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে তিন প্যানেল মেয়র নির্বাচিত

মেয়র নির্বাচনের প্রায় দুই মাসের মাথায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে তিন প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র নির্বাচনের প্রায় দুই মাসের মাথায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে তিন প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। প্যানেলে ক্রম অনুযায়ী এরা হলেন- সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওবায়েদউল্ল¬াহ, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের শারমিন হাবিব বিন্নী। মঙ্গলবার বিকেলে নগর ভবনে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নয়টি নারী আসনের নয় জন কাউন্সিলরের গোপন ভোটে এরা নির্বাচিত হন। পৃথক তিনটি প্যানেল মেয়র পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনউল্লাহ নূরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনের তৃতীয় তলায় মেয়র সেলিনা হায়াত আইভীর সভাপতিত্বে প্রথম মাসিক সভা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২০২৯ ঘ.