২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ে অংশ নিন’

সাত দফা দাবি বাস্তবায়নে আগামী ২৯ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত দফা দাবি বাস্তবায়নে আগামী ২৯ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ওই কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার এক পদযাত্রার শুরুতে এ আহ্বান জানান কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। তিনি বলেন, “জ্বালানি মন্ত্রণালয়কে ‘কাসিম বাজার কুঠি’ বানানো চলবে না। অবিলম্বে খানিজ সম্পদ নিষিদ্ধকরণ আইন পাস করতে হবে।” রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে বিকালে বিজয় নগর ঘুরে পুরানা পল্টন মোড়ে গিয়ে এ পদযাত্রা শেষ হয়। পদযাত্রার শুরুতে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিটির দাবিগুলো হলো- সংসদে খনিজসম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস, বিদেশি কোম্পানির সঙ্গে আর উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) না করা, প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ পদ্ধতিতে কয়লা উত্তোলন, কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল, ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন, বড়পুকুরিয়া খনি এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া এবং দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন। জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের এ কর্মসূচি গত ২৬ নভেম্বর ঘোষণা করে তেল-গ্যাস কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৫৪ ঘ.