২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে জাপা নেতা খুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জাতীয় পার্টির নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 09:45 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

জয়পুরহাট, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জাতীয় পার্টির নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফজলুর রহমান উপজেলার আটাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। তিনি নেলতাপাড়া বিরঞ্জন গ্রামের আব্বাছ আলীর ছেলে। মঙ্গলবার সকালে উপজেলার বাজিতপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে একটি বিয়ে বাড়ি থেকে মোটর সাইকেলে করে ফজলুর বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে এবং মোটর সাইকেলটি নিয়ে যায়। দুর্বৃত্তরা তার জিহ্বাও কেটে নেয়। পূর্ব শত্র“তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ । লাশ জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৩৯ ঘ.