২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু

নরসিংদী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 09:45 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

নরসিংদী, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের বাদুয়ারচর গেইট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামসুন্নাহার খুকি (৪০) ও সালেহা খাতুন শিল্পী (২০) বাদুয়ারচর পশ্চিমপাড়ার ছাত্তার মিয়ার মেয়ে। নরসিংদী রেলওয়ে জিআরপি ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলী আকবর জানান, রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভৈরব জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৩০ ঘ.