নারায়াণগঞ্জ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে বাস চাপায় এক ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে রূপসীর মইকুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন ভ্যানযাত্রী আব্দুল করিম (৩২)। ভ্যান চালকের (৩৫) নাম জানা যায়নি।
হাইওয়ে থানার ওসি সারোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
তিনি বলেন, এ সময় ১০ মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৬ ঘ.
bdnews24