২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কলেজে সংঘর্ষে মামলা, আসামি চারশ’

খুলনার আযম খান কমার্স কলেজে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের চারশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

খুলনা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার আযম খান কমার্স কলেজে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের চারশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আটক ছাত্রদল ও শিবিরের ৩৩ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শুক্রবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে আযম খান কলেজের সামনে সমবেত ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে একঘণ্টা পর নগরীর পিটিআই মোড়ে আবারো দু’পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেলে চার পুলিশও আহত হয়। ওই রাতেই খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) পুষ্পেন দেবনাথ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। খুলনা থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, মামলায় নগর ছাত্রদল সভাপতি আরিফুজ্জামান আরিফ, জেলা সভাপতি কামরান হাসান, সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেনসহ ছাত্রদল ও যুবদলের ১০৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ৩০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে ছাত্রদল ও ছাত্রশিবিরের ৩৩ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এদিকে ঘটনার নিন্দা ও নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে প্রেসব্রিফিং করেছে মহানগর ও জেলা বিএনপি। নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন। তিনি আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৫৪ ঘ.